চুরির অভিযোগ উঠেছে বেয়ন্সের বিরুদ্ধে! মার্লিন অর্টিজ নামের এক পেশাদার নৃত্যশিল্পী ও নাচের প্রশিক্ষক এই অভিযোগ তুলেছেন।
তার মতে, বেয়ন্সে তার ‘ফর্মেশন’ ওয়ার্ল্ড ট্যুরের নাচগুলো বিভিন্ন শো থেকে স্রেফ চুরি করেছেন। এ নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে একটা ভিডিও ক্লিপ পোস্ট করেছেন মার্লিন।
মার্লিনের দাবি, শিল্পীর সৃষ্টিসত্তাকে সম্মান করেন তিনি। সেজন্যই বেয়ন্সের এই চুরি করাটাকে মেনে নিতে পারছেন না মোটেই।
এই ঘটনায় সোশ্যাল নেটওয়ার্কে নানা মন্তব্যের ঝড় বয়ে যায়। একজন জানান, বেয়ন্সে তার ট্যুর বুকে এদের সকলের কথাই বলেছেন।
এতে শেষমেশ মার্লিন জানান, তিনি বেয়ন্সেকে ছোট করার জন্য কিছু বলেননি। খালি যোগ্য শিল্পীদের মর্যাদা দিতে চেয়েছিলেন।
