সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির নেতাকর্মীরা

আপডেট : ০১ মে ২০১৬, ১৫:০৭
 
মহান মে দিবস উপলক্ষে সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি।
 
মে দিবসের এই জনসভার আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এরই মধ্যে সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
 
এই সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকাল ৪টায় সমাবেশস্থলে পৌঁছাবেন তিনি।