ভারতভিত্তিক স্মার্টফোন নির্মাতা কোম্পানি লাভা। বাজার দখলে কোম্পানিটি চীনভিত্তিক ডিভাইস নির্মাতাদের অনুসরণ করছে। অর্থাৎ আকর্ষণীয় নকশা এবং বাজেট সাশ্রয়ী ডিভাইসে বেশি গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি দুটি স্মার্টফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ভারতের বাজারের জন্য 'এ৭২' ও 'এ৭৬' নামের এই ফোন দুটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৬ হাজার ৪৯৯ রুপি এবং ৫ হাজার ৬৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৬৭৪ ও ৬ হাজার ৫০০ টাকা।
'এ৭২' ও 'এ৭৬' ছাড়াও 'এ৮৯' নামের আরেকটি ফোন শিগগিরই আনতে যাচ্ছে লাভা। এই ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৯৯ টাকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ১০০ টাকা।
তিনটি ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ, ১.৫ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, ১জিবি র্যাম, ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮জিবি ইন-বিল্ট স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বৃদ্ধি করা যাবে।
অন্যান্য স্পেশিফিকেশনের মধ্যে লাভা এ৭৬ স্মার্টফোনে ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ১৮৫০এমএএইচ ব্যাটারি রয়েছে। আর লাভা এ৭২ স্মার্টফোনে ৫ ইঞ্চির ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ২৫এমএএইচ ব্যাটারি রয়েছে। এবং লাভা এ৮৯ স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ২০০০এমএএইচ ব্যাটারি।
কানেক্টিভিটির দিক থেকে তিনটি ফোনই ফোরজি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং মাইক্রো-ইউএসবি সমর্থন করবে। সূত্র- এনডিটিভি।
