রাজধানীতে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে একটি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদে কদমতলী থানার মাতুয়াইল হাসপাতালের উত্তর পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম বিশ্ব রোডের ওভার ব্রিজের নিচ থেকে মো. সায়েম, মো. ইসমাইল হোসেন এবং মো. আলমগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের তিনজনের শরীরে তল্লাশি করে ৭০ হাজার ইয়াবা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
