প্রিন্সের মৃত্যু নিয়ে অজানা তথ্য প্রকাশ

আপডেট : ০১ মে ২০১৬, ১৮:১৪
মার্কিন সঙ্গীতশিল্পী প্রিন্সের আকস্মিক মৃত্যুর দশ দিন পর উন্মোচিত হয়েছে তার সম্পর্কে কিছু অজানা তথ্য। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, তিনি বেদনানাশক হিসেবে আফিম ব্যবহার করতেন তা জানা যায়।
 
তবে ওই বেদনানাশকে আসক্ত হয়ে পড়েছিলেন এই প্রতিভাধর শিল্পী, এমনকি নিরাময়ের পথও খুঁজছিলেন তিনি।  মার্কিন সংবাদমাধ্যম হলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর এক মাস আগে একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন প্রিন্স। তিনি সেখানে দীর্ঘমেয়াদী নিতম্বের ব্যথার জন্য নেওয়া আফিমে আসক্তি থেকে মুক্তি পেতে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছিলেন।
 
বেদনানাশক হিসেবে আফিম নিচ্ছিলেন প্রিন্স। আফিম নেওয়ার বিষয়টি প্রকাশিত হওয়ায় প্রিন্সের ময়নাতদন্তের প্রতিবেদন যুক্তরাষ্ট্রের মাদক বিভাগ ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে নেওয়া হয়।