মাঝ বৈশাখে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

আপডেট : ০১ মে ২০১৬, ১৯:২২
মাসের শুরু থেকে তাপদাহের পর বৈশাখের অষ্টাদশ দিনে কালবৈশাখীর বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা।
 
রবিবার সন্ধ্যার এই বৃষ্টিতে অনেকেই স্বস্তির পরশ অনুভব করেছেন। তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন আবহাওয়াবিদরা মে মাসের শুরুতেই বৃষ্টির আভাস দিয়েছিলেন। সেই বৃষ্টি ঝরেছে মে মাসের প্রথম দিনেই। সন্ধ্যার পর ধূলিঝড় শুরু হলে বিভিন্ন সড়কে থাকা সবাইকে আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি করতে দেখা যায়, তার পরপরই নামে বৃষ্টি।
IMG0
এছাড়া বিকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির খবর পাওয়া গেছে।ঝড়ে অনেক স্থানে সড়কের ওপর গাছ ভেঙ্গে পড়ে।বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।