রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪০)। তিনি ট্রাফিক পুলিশের পূর্ব জোনে কর্মরত ছিলেন।
জানা গেছে, এই ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। দেলোয়ারকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
