তেলেঙ্গানায় বরযাত্রার ট্রাকে বিদ্যুতের তার, নিহত ৭

আপডেট : ০২ মে ২০১৬, ১০:৩০
ভারতের তেলেঙ্গানা রাজ্যে বরযাত্রার ট্রাকে তার ছিড়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতজন নিহতের খবর পাওয়া গেছে। রবিবার রাতে তেলেঙ্গানার মেদাক জেলায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
 
এ ঘটনায় আহত আরও ১৫ জনকে হায়দ্রাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এনআইএমএস) এবং যশোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক। 
 
বিদ্যুৎবাহী তারটি ট্রাকের পেছন দিকে বসে থাকা লোকজনের ওপর পড়ে। বিয়ের অনুষ্ঠান শেষে কামারেড্ডি থেকে তারা নিজামাবাদে ফিরছিলেন।