ভারতের পশ্চিমবঙ্গের মালদায় বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
জি নিউজ জানায়, মালদায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বোমা হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হন।
নিহত ব্যক্তিরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
