ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০২ মে ২০১৬, ১১:২৩
 
ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২১ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পুলাইপানগুয়াং থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও ভূপৃষ্ঠ থেকে ১৩২.৭ কিলোমিটার গভীরে।
 
তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।