বলিউড অভিনেত্রী সানি লিওন বলেছেন, অ্যাডাল্ট কমেডি সিনেমায় তার আর আগ্রহ নেই। সর্বশেষ মাস্তিজাদে বক্স অফিসে ভালো না করায় তার এই সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে।
পিটিআইকে দেয়া বক্তব্যে সানি বলেন, এই মুহুর্তে আমার সেক্স কমেডি সিনেমা করায় আগ্রহ নেই। তবে যদি বক্স অফিসে ব্যবসা করতে পারবে এমন অ্যাডাল্ট কমেডির প্রস্তাব ভবিষ্যতে পান তাহলে বিবেচনা করে দেখবেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, যদি সঠিক প্রস্তাব পাই তাহলে আমি বিবেচনা করে দেখবো। এমনকি আগামীকালও যদি সঠিক প্রস্তাবটি নিয়ে আসে তাহলেও আমি হ্যাঁ বলতে পারি। এটা নির্ভর করে আমাকে কি ধরণের প্রস্তাব দেয়া হচ্ছে।
সানি লিওন আরো বেশি অ্যাডাল্ট কমেডি নির্মাণের আহ্বান জানিয়ে বলেন, আমি মনে করি মানুষ যদি আরো বেশি অ্যাডাল্ট কমেডি নির্মাণ করে তাহলে এটা দর্শকদের জন্য কোনো ধাক্কা হবে না। আবার ধারাবাহিকভাবে যদি এই ধরণের ফিল্ম বানানো হয় তাহলে মানুষ এটা নিয়ে খুব বেশি চিন্তিত হবে না। ইন্ডিয়ান এক্সপ্রেস।
