দ্বিগুণ হচ্ছে কোম্পানিগুলোর কর বহির্ভূত রাজস্ব

আপডেট : ০২ মে ২০১৬, ১৪:১৯
দেশের প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর নিবন্ধনসহ সব ধরনের ফিস (কর বহির্ভূত রাজস্ব) প্রায় দ্বিগুণ করা হয়েছে। এই ফিস পুনর্নির্ধারণের ফলে ৭০ কোটি টাকার রাজস্ব, আদায় হবে প্রায় দেড়শ কোটি টাকা।
 
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ১৯৯৪ সালের কোম্পানি আইনের তফসিল-২ অনুযায়ী এই ফিস পুনর্নির্ধারণ করা হয়।
 
মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিষয়টি জানান।
 
এর আগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।