ট্রেলারেই সুপারহিট রজনীকান্তের কাবালি

আপডেট : ০২ মে ২০১৬, ১৪:৪৬
অনেকদিন পর বড় পর্দায় আসছেন বলিউডি সুপারস্টার রজনীকান্ত। দক্ষিণী এ  সুপারস্টার অভিনীত ‘কাবালি’ ছবিটি মুক্তির জন্য অপেক্ষায় রয়েছেন তাঁর অগণিত ভক্ত।
 
সম্প্রতি মুক্তি পেলো অ্যাকশন থ্রিলার ফিল্মের ট্রেলার। আর ট্রেলারে ভক্তকূলের কৌতূহল, উত্সাহ, উদ্দিপনা আরও বহু গুণ বেড়ে গিয়েছে। 
 
২৭ মে মুক্তি পাচ্ছে ‘কাবালি’। অনেকদিন পর নিজের প্রিয় তারকাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তার দর্শকরা।