জলঢাকায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ০২ মে ২০১৬, ১৭:৪২
নীলফামারীর জলঢাকা উপজেলায় আসন্ন ৫ম দফা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
 
রবিবার রাতে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম মুকুল ও বিদ্রোহী প্রার্থী রোকনুজ্জামান খোকনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
 
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দিলওয়ার হাসান ইনাম বলেন, ‘এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি।’