'টিই৩এন' পোস্টারে আবারো স্কুটার সফরে বিগ বি

আপডেট : ০২ মে ২০১৬, ১৬:৫২
 
আবারো স্কুটার সফরে ভারতের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন। পেছনে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। কলকাতার উত্তর থেকে দক্ষিণে WB-20 A6403 নম্বরের একটা পুরাতন ফেকাসে নীল রঙের স্কুটার নিয়ে চষে বেড়াচ্ছেন ৭০-উর্দ্ধ এক 'বুড়ো'র চরিত্রে থাকা অমিতাভ।
 
ডিসেম্বর থেকে জানুয়ারি কখনও নন্দন চত্বর কখনও শ্যামবাজার পাঁচ মাথার মোড়, কখনও রাইটার্স। অবশ্য শুটিং চলাকালে 'বুড়ো' স্কুটার ড্রাইভার যেখানে, গোটা মিডিয়া সেখানে। 'বুড়ো' মানুষটা ছুটছেন, পিছনে ছুটছেন আমজনতা। আরো একটু কাছে যদি যাওয়া যায়!
 
রিভু দাস গুপ্তার 'টিই৩এন' বা 'তিন-তিন' চলচ্চিত্রের শুটিংয়ে এভাবেই দেখা যাবে আমিতাভ বাচ্চানকে। চলচ্চিত্রটির প্রকাশিত প্রথম পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চন টুইট করেন, 'টিই৩এন' এর প্রথম রিলিজ হওয়া পোস্টার ... উপভোগ করুন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।