স্বচ্ছ লেনদেন নিশ্চিত করতে কম্পিউটারের মাধ্যমে আর্থিক লেনদেনের রশিদ দেয়া এবং গ্রাহকের অভিযোগ নেয়া শুরু করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। নাগরিক হয়রানি হ্রাসে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আরইবি কতৃপক্ষ।
শনিবার নরসিংদী পবিস-১ এর ঘোড়াশাল আঞ্চলিক কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সকল আরইবি এ একার্যক্রম চালু করা হবে।
নরসিংদী পবিস-১ এ এই কার্যক্রমের উদ্বোধন করেন আরইবি'র কেন্দ্রিয় অঞ্চলের পরিচালক মো. ইমদাদুল ইসলাম। এ সময় নরসিংদী পবিস-১ এর মহাব্যবস্থাপক এ. জেড. এম. আজাদ, বাপবিবোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের উপ-পরিচালক মো. আসাফউদ্দৌলা, সহকারী পরিচালক গৌতম কুমার, ঘোড়াশাল আঞ্চলিত কার্যালয়ের উপমহাব্যবস্থাপক অনিতা- বর্ধণ, মো. আহসানুল করিম, আইটি ইঞ্জিনিয়ার মো. ওবায়েদ উল্লাহ আইমান ও বিলিং সফটওয়্যার প্রনয়ণ ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ওয়াটার স্পিড-এর স্বত্তাধিকারী মোস্তফা আশীষ ইসলাম।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ই এপ্রিল আরইবি'র ব্রিগেডিয়ার সাবিহ উদ্দিন অডিটোরিয়ামে মহাব্যবস্থাপক সম্মেলনে বিআরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়া ও গ্রাহক সেবার মান উন্নত করার জন্য পবিসে ক্যাশ শাখায় কম্পিউটারাইজড অফিসিয়াল রশিদ বিতরনের নির্দেশনা দেন। সেই অনুযায়ি নরসিংদী পবিস-১ এর ঘোড়াশাল আঞ্চলিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু হল। পর্যায়ক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৭৭ টি পল্লী বিদ্যুৎ সমিতির এক কোটি ৫৫ লাখ গ্রাহকের মধ্যে এই কার্যক্রম চালু করা হবে।
