বঙ্গবন্ধু মেডিকেলে শিশু সার্জারি বিভাগে বৈকালিক বহির্বিভাগ সেবা

আপডেট : ০২ মে ২০১৬, ১৯:৩৪
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের বৈকালিক বিশেষায়িত সেবা চালু হয়েছে।
 
এখন থেকে শিশু সার্জারি সংশ্লিষ্ট রোগীরা টিকেট কেটে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।
 
সোমবার দুপুরে ফিতা কেটে রোগীদের জন্য এই বিশেষায়িত বিশেষজ্ঞ চিকিৎসাসেবার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, পেডিয়াট্রিক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।