ঘন বসতির শহর ঢাকায় সবুজের সমারোহ ফিরিয়ে আনতে নতুন করে পাঁচ লাখ গাছ রোপণের কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসির)।
সোমবার উত্তরা কমিউনিটি সেন্টারে তিন বছর মেয়াদী এই কর্মসূচির উদ্বোধন করে ডিএনসিসি মেয়র আনিসুল হক বলেন, ঢাকাবাসীকে সবুজ ঢাকা উপহার দেয়ার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তার। ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
ডিএনসিসির এই সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে যুক্ত থাকছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্বেচ্ছাসেবীরা।
আনিসুল হক বলেন, দূষিত আবহাওয়ার কারণে ঢাকা শহরের ২৫ ভাগ শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি একটি গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। এর সমাধান হচ্ছে বেশি বেশি গাছ লাগানো।
