পর্নো তারকা খ্যাত সানি লিওন বেশ কয়েকটি অ্যাডাল্ট কমেডি সিনেমাতে অভিনয় করেছেন। সানি অভিনীত সর্বশেষ মাস্তিজাদে সিনেমাটিও ছিল অ্যাডাল্ট কমেডি। কিন্তু আর অ্যাডাল্ট কমেডি সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছেন সানি লিওন।
সানি অভিনীত সর্বশেষ অ্যাডাল্ট কমেডি বক্স অফিসে তেমন সফল হয়নি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অ্যাডাল্ট কমেডি সিনেমা আর নয় বলে ঘোষণা দিয়ে সানি বলেন, ‘আমি এখন কোনো অ্যাডাল্ট কমেডি সিনেমায় অভিনয় করতে চাই না।
তবে এখন অ্যাডাল্ট কমেডি সিনেমায় অভিনয় না করলেও ভবিষ্যতে ভালো চিত্রনাট্য পেলে অ্যাডাল্ট কমেডি সিনেমায় অভিনয়ের বিষয়টি তিনি ভেবে দেখবেন বলেও জানিয়েছেন।
এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার কাছে যদি ভালো চিত্রনাট্য আসে তাহলে আমি তা ভেবে দেখব। আমাকে কী ধরনের সিনেমায় প্রস্তাব দেয়া হচ্ছে, তা দেখে আমি ভবিষ্যতে আমার সম্মতি দেব।’
সানি লিওনের পরবর্তী সিনেমা ওয়ান নাইট স্ট্যান্ড এখন মুক্তির অপেক্ষায়। সিনেমাটিতে সানির বিপরীতে দেখা যাবে তনুজ বিরওয়ানিকে। আগামী ৬ মে মুক্তি পাবে সিনেমাটি।
