জন্মদিনে আনুশকাকে বিশেষ শুভেচ্ছা করণের

আপডেট : ০৩ মে ২০১৬, ১০:২৭
জন্মদিনে আনুশকা শর্মাকে শুভেচ্ছা জানাতে রিলিজ হয়েছে সুলতানের দ্বিতীয় টিজার। টিজারে হরিয়ানার শেরনির সঙ্গে পরিচয় করিয়েছেন সালমান খান।
 
এবার প্রায় একইভাবে আনুশকাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পরিচালক করণ জোহর। নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইটারে করণ প্রকাশ করলেন তার আগামী ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ আনুশকার ফার্স্টলুক।
 
শান্ত এবং স্নিগ্ধ আনুশকাকে ছবিতে দেখা যাচ্ছে বই পড়তে।
 
করণ জোহরের এই ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছরের শেষ দিকে। ছবিতে আনুশকাকে ফাওয়াদ খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।