সুপ্রিমকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার

আপডেট : ০৩ মে ২০১৬, ১০:৩৯
 
মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের শামসুদ্দিন আহমেদসহ পাঁচজনের রায় মঙ্গলবার। এই রায়কে কেন্দ্র করে সুপ্রিমকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 
 
সকাল থেকেই সুপ্রিমকোর্টের গেটগুলোতে আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে।
 
রায়ের জন্য অপেক্ষমাণ রাখা এই মামলাটি সোমবার কার্যতালিকায় এলে বিচারক রায় ঘোষণার আজ দিন ধার্য করে দেন।
 
এর আগে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ১১ এপ্রিল আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।
 
মামলার পাঁচ আসামির মধ্যে শামসুদ্দিন ছাড়া সবাই পলাতক। বাকি চারজন হলেন- শামসুদ্দিনের ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ, ‘রাজাকার কমান্ডার’ গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন।
 
তাদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে আদালতে।