‘দঙ্গল’-এর কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। এরই মধ্যে নতুন আরেকটি ছবিতে কাজের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন আমির খান।
'দঙ্গল'-এ আমির কুস্তিগীর হলেও অদ্বৈত চৌহানের নতুন ছবিতে তাকে সুরকারের ভূমিকায় দেখা যাবে।
ছবির নাম ‘সিক্রেট সুপারস্টার’। এক কিশোরী কীভাবে অত্যাচারী বাবার হাত থেকে তার মাকে বাঁচায়, সেই নিয়ে ছবির কাহিনী। মেয়েটি খুব ভাল গাইতেও পারে। ধীরে ধীরে কীভাবে সে ‘সুপারস্টার’ হয়ে উঠবে, সেই গল্প ছবিতে বলবেন অদ্বৈত।
চলতি বছরের শেষের দিকে ‘সিক্রেট সুপারস্টার’এর শুটিং শুরু হওয়ার কথা। সূত্র- ডিএনএ।
