হৃত্বিকের সঙ্গে কখনোই মিলব না: সুজান

আপডেট : ০৩ মে ২০১৬, ১১:২০
 
কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, সুজান খান নাকি তার সাবেক স্বামী হৃত্বিক রোশনের কাছে ফিরে যাচ্ছেন। কিন্তু এসব গুজবকে উড়িয়ে দিয়েছেন সুজান। 
 
নিজের টুইটার অ্যাকাউন্টে সুজান বলেছেন, আমি সবাইকে বলব গুজব না ছড়াতে। হৃত্বিকের সঙ্গে আমার কখনোই মিল হবে না। কিন্তু আমরা সবসময়ই ভাল বাবা-মা থাকব।
 
সম্প্রতি দুই সন্তানের সঙ্গে হৃত্বিক ও সুজানকে দুপুরের খাবার খেতে দেখতে পাওয়ার পর থেকেই তাদের মিল হওয়ার গুঞ্জন ওঠে।
 
এর আগে হৃত্বিক ও কঙ্গনার আইনি লড়াইয়ে হূত্বিকের প্রতি সমর্থন দেখিয়েছেন সুজান। অনলাইনে প্রকাশ হওয়া হৃত্বিক ও কঙ্গনার অন্তরঙ্গ ছবিকে ফটোশপ বলে উল্লেখ করেন সুজান। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।