কবির খানের পরিচালনায় সালমান খানের বিপরীতের কাজ করার ক্ষেত্রে সবেচেয়ে বেশি এগিয়ে ছিলেন দীপিকা পাড়ুকোণ। শোনা গিয়েছিল, দীপিকা নাকি সালমানের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন। আর এরকম প্রস্তাব পেয়ে তো বেশি রোমাঞ্চিত হয়েছিলেন। তবে সালমান খানের সঙ্গে কাজ করা হয়ে উঠছে না দীপিকার।
সালমান খানের সঙ্গে কাজ করার আগ্রহ থাকলেও দীপিকা বুঝতে পেরেছেন ছবিতে তার জন্য জায়গা খুব কম। আর এজন্য পরিচালককে শর্ত জুড়ে দেন তিনি। ছবিতে তার জন্য গুরুত্বপূর্ণ জায়গা থাকতে হবে। তবে এখন সূত্র বলছে, দীপিকা নাকি এই ছবিতে আর নেই।
‘টিউবলাইট’ ছবিটি নির্মিত হবে ভারত-চীন সীমান্ত ঘিরে। আর ছবিটির কাহিনীতে নাকি চীন বংশোদ্ভূত কোনো নারীকে প্রয়োজন।
সূত্র বলেছেন, দীপিকার চরিত্র এখানে গুরুত্ব দেয়া হলে তবে তিনি অভিনয় করবেন। কিন্তু কবির খান এতে রাজি নন। তিনি তার চিত্রনাট্য থেকে একদমই সরবেন না। এখন নির্মাতারা চীন বংশোম্ভূত কোনো মেয়েকে খুঁজছে।
‘টিউবলাইট’ ছবিটি দুই ভাইকে কেন্দ্র করে নির্মিত হবে। সেখানেন একটি অংশে থাকবেন সালমান খান। অন্য চরিত্র এখনো ঠিক করা হয়নি। একটি সময়কে নিয়ে ছবিটি ভারত-চীন সীমান্তে নির্মিত হবে। খবর: বলিউড লাইফ।
