নারীদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে মোহামেডানের শুভসূচনা

আপডেট : ০৩ মে ২০১৬, ১৬:৩৩
প্রিমিয়ার ডিভিশন ওমেন্স ক্রিকেট লিগে শুভসূচনা করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ‌উদ্বোধনী ম্যাচে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে ৯০ রানে হারিয়েছে তারা।
 
দিনের অন্যম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে দিনের অপর ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে রুপালী ব্যাংক।
 
এদিন মোহামেডানের দেয়া ২০০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানে গুটিয়ে যায় ইন্দিরা রোড। পূজা দাস সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া ফাতেমা জাহান করেন ২২ রান।
 
মোহামেডানের বোলার লতা মন্ডল ও শরিফা খাতুন নেন দুটি করে উইকেট। সালমা খাতুন, তাহেরা, খাদিজাতুল কুবরা নেন একটি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সালমা খাতুনের দল সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। ওপেনার শম্পা বিশ্বাস ৩৭, শরিফা খাতুন ৩৪, সালমা খাতুন ৩১, লতা মন্ডল ২৮ ও ফাতেমা আক্তারের ব্যাট থেকে আসে ২৫ রান।
 
ইন্দিরা রোডের হ্যাপি  আলম ও  শামিমা আক্তার তিনটি করে উইকেট নেন। পূজা চক্রবর্তী ও শাহরিমা খাতুন নেন একটি করে উইকেট।