চলতি অর্থবছরের এপ্রিলে আগের মাসের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬১ শতাংশ, যা মার্চে ছিল ৫ দশমিক ৬৫ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
মূল্যস্ফীতি কমার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘মূলত চালসহ খাদ্যপণ্যের দাম কমে আসায় এপ্রিলে মূল্যস্ফীতি কমেছে।’
