ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের এমপি ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের দাফন সম্পন্ন হয়েছে।
গৌরীপুরে ২টি জানাজা শেষে মঙ্গলবার দুপুরে কলতাপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় গৌরীপুর স্টেডিয়ামে ও সকাল ১১টায় কলতাপাড়া মোজাফ্ফর আলী স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কমীসহ জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। বিগ্রেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
