প্রত্যেকের জীবনেই ভিন্ন কিছু করার ইচ্ছে থাকে। ব্যতিক্রম নন হালের আলোচিত বলিউড অভিনেত্রী সানি লিয়নও। তবে, সানি এবার এক ভয়ঙ্কার ইচ্ছের কথা প্রকাশ করেছেন গণমাধ্যমে !
সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে গিয়ে নিজের মৃত্যুর আগে পূরণ করতে চাওয়া ইচ্ছাগুলোর কথা জানালেন সানি। বললেন, 'আমি সমুদ্রে হাঙরের সঙ্গে সাঁতার কাটতে চাই। বলতে পারেন এটি আমার এক সাহসী ইচ্ছে। তবে অবশ্যই আমাকে একটি খাঁচায় রাখতে হবে। যাতে হাঙর আমাকে খেয়ে ফেলতে না পারে।'
হাঙরদের সঙ্গে সাঁতার কাটা ছাড়াও আরেকটি ইচ্ছার কথা প্রকাশ করেন সানি লিওন। কোনো এক হিন্দু আশ্রমে গিয়ে কিছুদিন নীরব সময় কাটাতে চান, কারণ নীরবতা নাকি তার খুবই পছন্দ। তাইতো সানি বললেন, 'আমি ঐসব আশ্রমে গিয়ে কিছুদিন সময় কাটাতে চাই, যেখানে এক-দুই সপ্তাহ মানুষ মৌনব্রত পালন করতে পারেন। আমার নীরবতা খুব পছন্দ। যদি আমি কখনও এমন কোথাও যেতে পারি, তাহলে নিজেকে আরও ভালোভাবে জানার সুযোগ পাব।'
আগামী সপ্তাহে মুক্তি পাবে সানি অভিনীত ছবি 'ওয়ান নাইট স্ট্যান্ড'। এর প্রচারণা অনুষ্ঠানে গিয়ে এমন অবাক করা তথ্য জানালেন এই আলোচিত অভিনেত্রী।
