দেশকে অস্থিতিশীল করতে একটি সম্প্রদায়িক শক্তি গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গলবার বিকালে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জয়পুরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশে ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা এবং বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। এ সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করার জন্য সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে হবে।
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ ঠেকাতে রাজনৈতিক কর্মসূচীর পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নেয়ার আহবান জানিয়ে মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন কথায় নয়, মনে প্রাণে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে তবেই তাঁর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, আবু আদমেদ নাসিম পাভেল, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, সৈকত জোয়ারদার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান প্রমুখ।
যুবলীগ জেলা শাখার সভাপতি নাফিজ চৌধুরী উজ্জল সম্মেলনে সভাপতিত্ব করেন।
