নিখিল হত্যা: ভাতিজি স্বর্ণার প্রাক্তন স্বামী আটক

আপডেট : ০৩ মে ২০১৬, ২০:১৫
 
টাঙ্গাইলের গোপালপুরে নিখিল জোয়ারদার হত্যার ঘটনায় ডিবি পুলিশ কোনো কূলকিনারা করতে পারেনি। তবে মঙ্গলবার বিকালে ডিবি পুলিশ নিখিলের ভাতিজি স্বর্ণা জোয়ারদারের সাবেক স্বামী ঢাকার উত্তরার বাসিন্দা রৌদ্রকে আটক করেছে।
 
ডিবি পুলিশ জানায়, ছয় মাস আগে নির্যাতনের অভিযোগে স্বর্ণাকে রৌদ্রের নিকট থেকে ডিভোর্স করিয়ে আনে নিখিল। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রৌদ্র নিখিলকে দেখে নেয়ার হুমকি দেয়। হত্যাকাণ্ডে রৌদ্র জড়িত কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য রৌদ্রকে আটক করা হয়েছে।
 
উল্লেখ্য, গত শনিবার দুপুরে পৌর শহরের ডুবাইল মহল্লায় নিজ দর্জি দোকানে কাজ করার সময় মোটর সাইকেলে আসা তিন ঘাতকের হাতে খুন হন নিখিল।