উত্তরাখন্ডের দাবানলে দ্রুত গলতে পারে হিমালয়ের হিমবাহ

আপডেট : ০৩ মে ২০১৬, ২০:২৬
উত্তরাখন্ডের দাবানলের ফলে আরও দ্রুত গতিতে গলে যেতে পারে হিমালয়ের হিমবাহ। বিশেষজ্ঞরা এমনটাই আশঙ্কা করছেন। দাবানলের ধোঁয়া ও ছাই থেকে বের হওয়া কার্বন জমা হচ্ছে হিমবাহের ওপর।
 
বিশেষজ্ঞরা এই দাবি করে জানিয়েছেন, শুধু হিমবাহ গলা নয়; এর ফলে উত্তর ভারতের যে সমস্ত নদী রয়েছে সেখানকার পানিও মারাত্মকভাবে দূষিত হয়ে পড়তে পারে। কেননা ওই অঞ্চলে যে সব নদী রয়েছে তার অধিকাংশের উত্সই হচ্ছে এই হিমবাহগুলো।
 
উত্তরাখন্ডের কুমায়ুন রেঞ্জ থেকে উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীর পর্যন্ত বিস্তীর্ণ এলাকাকে দাবানল গ্রাস করে ফেলেছে। এদিকে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকরের বলেছেন, এ নিয়ে উত্কণ্ঠার কোনো কারণ নেই। শিগগিরই পরিস্থিতির উন্নয়ন ঘটবে।
 

মূলত পর্যটনের সময়ে এই দাবানল চলছে। আর এ কারণে উত্তরাখন্ড ও হিমাচল প্রদেশে পর্যটকদের ভিড় কমে গেছে।