আবাহনীর হয়ে খেলবেন মনোজ তিওয়ারি

আপডেট : ০৩ মে ২০১৬, ২০:৪৪
চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে আসছেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। আগামী বৃহস্পতিবার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
 
কলকাতার বাঙ্গালি ক্রিকেটার তিওয়ারি ভারতীয় জাতীয় দলের হয়ে ১২টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের হয়েও মাঠ মাতিয়েছেন। তবে চলতি আইপিএলে তিনি কোন দল পাননি।
 
ঐতিহ্যবাহী এই ক্লাবটির বিদেশি কোটায় খেলবেন ভারতীয় জাতীয় দলে খেলা এ ব্যাটসম্যান। বর্তমানে আবাহনীতে বিদেশি কোটায় খেলছেন আরেক ভারতীয় উদয় পোল। তার পরিবর্তেই আসছেন তিওয়ারি।