মেক্সিকো সিটি কর্মকর্তারা সোমবার একটি নতুন বায়ু দূষণ সতর্কতা জারি করেছেন। এ প্রেক্ষিতে নগরীতে ৪০ শতাংশ যান চলাচল নিষিদ্ধ করা হবে। পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানগুলোকে কার্বন নিঃসরণ হ্রাস করতে হবে। — এএফপি
গত মার্চে ধোঁয়াশায় নগরীর দুই কোটিরও বেশি মানুষের চরম ভোগান্তি হয়। কর্তৃপক্ষ এক দশকের মধ্যে প্রথমবারের মত দূষণ সতর্কতা ও যান চলাচল বিধিনিষেধ আরোপ করে।
এদিকে মেগালপলিস পরিবেশ কমিশন সিমেন্ট, ফার্মাসিউটিক্যাল, তেল ও বিদ্যুৎ কোম্পানিগুলোকে কমপক্ষে ৪০ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করারও নির্দেশ দিয়েছে। রাজধানী ও এর আশেপাশের রাজ্যগুলোর পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ হলো এ কমিশন।
