কানাডার আলবের্তা অঞ্চলের ফোর্ট মেকমেরিতে আগুনে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। সেখানে স্থানীয়দের নিরাপত্তা প্রদানে সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে। আগুনে বেশ কিছু ঘর-বাড়ি পুড়লেও এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
'গ্লোব অ্যান্ড মেইল' জানিয়েছে, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে দেশটির অন্য অঞ্চল থেকেও সাহায্য চাওয়া হয়েছে। সেখানে আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ছোড়ার ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়েছে বলেও জানায় তারা।
এদিকে বিবিসি জানিয়েছে, আলবের্তা অঞ্চলের আগুনে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। সেখানের রাস্তা আগুনের ছাইয়ে পরিপূর্ণ হয়ে রয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেখানকার স্থানীয় একজন জানায়, 'সেখানে রাস্তা দিয়ে হাঁটলে আপনি অনুভব করবেন, ছাই আপনার ওপর এসে পড়ছে। রাস্তায় এবং আশে-পাশে সবখানে ছাই ছড়িয়ে আছে।'
