রাজধানীর গ্রিনরোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রিন সুপার মার্কেটের পেছনে আমতলী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে বস্তির একটি টিনশেড ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম চৌধুরী বলেন, 'অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।'
