প্রেম করছেন অর্জুন-মালাইকা?

আপডেট : ০৪ মে ২০১৬, ১০:২৬
আরবাজ খানের সঙ্গে মালাইকা আরোরার বিচ্ছেদ নিয়ে ঢের জল্পনাকল্পনা হয়েছে। দুজনের মাঝে জমা বরফ গলাতে সালমান খানও চেষ্টা করেছেন। কিন্তু তাতেও শেষ পর্যন্ত কোনও কাজ হয়নি।
 
বিচ্ছেদ না হলেও এখনো খান পরিবারের থেকে বেশ দুরত্ব বজায় রেখেই চলেছেন মালাইকা। ছেলে আরহানকে নিয়ে থাকেন অন্য ফ্ল্যাটে। কিন্তু আরবাজের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই এবার নাকি অর্জুন কাপুরের সঙ্গে জড়িয়ে পড়েছেন মালাইকা!
 
শুনতে অবাক লাগছে? ভারতীয় মিডিয়া কিন্তু এমনটাই দাবি করেছে। শুধু তাই নয়, সম্প্রতি মালাইকার নতুন ফ্ল্যাটে মাঝ রাতে হাজির হন অর্জুন কাপুর। এ নিয়েও কানাঘুষার শেষ নেই।
 
একটি সূত্র বলছে, অর্জুনের সঙ্গে নাকি সেদিন রাতে আরও অনেকে মালাইকার ফ্ল্যাটে গিয়েছিলেন। কিন্তু অন্য কাউকেই সেদিন রাতে আর মালাইকার ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায়নি। একমাত্র অর্জুনই নাকি সেদিন রাতে ঢুকে পরদিন সকালে মালাইকার ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন!
 
অর্জুন কাপুরের সঙ্গে এক সময় সালমান খানের বোন অর্পিতা খানের নামও জড়িয়ে ছিলো। পরবর্তীতে অর্পিতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অর্জুনের। এবার সেই অর্জুন কাপুরের সঙ্গেই আবার নাম জড়ালো সালমানের ভাই আরবাজের স্ত্রীর। সূত্র- ইন্ডিয়া টুডে।