রেড কার্পেট মানেই তারকার মেলা। তা সে বলিউড হোক বা হলিউড। উজ্জ্বল এই সমাবেশে সব তারকাই চান ক্যামেরার সামনে নিজেদের ব্যতিক্রমী হিসেবে তুলে ধরতে। ব্যতিক্রমের এই তাগিদে ভুলটা করেই বসলেন বিয়ন্সে। সম্প্রতি মেট গালার রেড কার্পেটে পৌঁছে গেলেন ল্যাটেক্স দিয়ে তৈরি পিচ কালারের গাউন পরে।
কন্ডোম তৈরির অন্যতম উপকরণ এই ল্যাটেক্স। প্লাস্টিক সাদৃশ্য এই উপকরণ দিয়েই নিজের শরীরের প্রত্যেকটি বিভাজিকা রেড কার্পেটে মেলে ধরেছিলেন হলিউডের সুন্দরী গায়িকা। কিন্তু তাতে দর্শকদের মন তো পাওয়া গেলই না উল্টে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে টুইটার মহলে।
অনেকেই হলিউড গায়িকার পোশাককে ‘কন্ডোম ড্রেস' বলে কটাক্ষ করেছেন। রীতিমতো তুলোধোনা করা হয়েছে বিয়ন্সের ড্রেস সেন্সকে।
তবে নিন্দুকেরা যাই বলুক, বিয়ন্সে প্রেমীদের মতে, যে কারণেই হোক প্রচার তো বটে। তা যদি নিন্দার মাধ্যমেও জুটে। মন্দ কি!
