জীবনের সবচাইতে কঠিন প্রতিপক্ষ ছিল ক্রুজ : ট্রাম্প

আপডেট : ০৪ মে ২০১৬, ১৪:১৪
 
ইন্ডিয়ানা প্রিমিয়ারে জয়ের মাধ্যমে রিপাবলিকান প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসেবে মনোনীত হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই তিনি জানালেন, জীবনের সবচাইতে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলেন তিনি।
 
বক্তব্যে তিনি বলেন, সারা জীবন প্রতিযোগিতার মধ্যে ছিলাম আমি। খেলাধুলা থেকে শুরু করে ব্যবসা বা বর্তমানে রাজনীতির প্রতিযোগিতা। জীবনে অনেক প্রতিপক্ষ পেয়েছি আমি। আমার ব্যক্তিগত জীবনে, ব্যবসার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে। কিন্তু তাদের মধ্যে সবচাইতে কঠিন প্রতিপক্ষ ছিল ট্রেড ক্রুজ। অসাধারণ এক ব্যক্তি তিনি। অত্যন্ত দক্ষ এবং তুখড় এক ব্যক্তি। তার ভবিষ্যৎ নিশ্চিতভাবেই উজ্জ্বল।