'সেকেন্ড হ্যান্ড' আইফোন কিনবে না ভারত

আপডেট : ০৪ মে ২০১৬, ১৭:০৯
ভারতের বাজারে অ্যাপলের সেকেন্ড হ্যান্ড আইফোন বিক্রি করার পরিকল্পনা নাকচ করে দিয়েছে দেশটির সরকার। টেক জায়ান্ট অ্যাপলের জন্য একে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যখন কোম্পানিটি তার ফ্ল্যাগশিপ আইফোন ৬ ও ৬এস বিক্রি করতে হিমশিম খাচ্ছে তখন এই সিদ্ধান্ত জানালো ভারত।
 
অ্যাপল কিছু ঘষামাজা করে পুরনো আইফোন বিক্রি করে। আসল দামের চেয়ে অনেক সস্তায় এ ধরনের ফোন বিক্রি করে তারা। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করছে কোম্পানিটি। বাজার বাড়াতে ভারতেও কম মূল্যে এই ফোন বিক্রি করতে চেয়েছিল তারা।
 
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিদেশি কোম্পানিগুলোকে ভারতে কারখানা স্থাপনের জন্য 'মেক ইন ইন্ডিয়া' ক্যাম্পেইন চালাচ্ছে। ইলেক্ট্রনিকস পণ্য আমদানি নীতিমালায় সেকেন্ড হ্যান্ড পণ্য আমদানিতে বাধার কথা বলে অ্যাপলের পরিকল্পনা নাকচ করে দেয় ভারত।
 
ভারতে বিক্রি হওয়া স্মার্টফোনগুলোর গড় দাম ১০ হাজার রুপির মত। যেখানে নতুন একটি আইফোনের দাম প্রায় ৪০ হাজার রুপি। সূত্র: এনডিটিভি