সিঙ্গাপুর ফেরত পাঁচ জঙ্গি ৭ দিনের রিমান্ডে

আপডেট : ০৪ মে ২০১৬, ১৭:১০
সিঙ্গাপুর ফেরত পাঁচ জঙ্গিকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
 
বুধবার অতিরিক্ত চিফ মট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মুনসুর আলী আনিস। পরে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
রিমান্ড প্রাপ্তরা হলো- মিজানুর রহমান ওরফে গালিব হাসান (৩৮), রাহা মিয়া পাইলট (২৯), আলমগীর হোসেন (২৯), তানজীমুল ইসলাম (২৪) ও মাসুদ রানা (৩১)।
 
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর বনশ্রী এলাকা থেকে সিঙ্গাপুর ফেরত ওই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।