দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে সেরা ‘ঘ্রাণ’

আপডেট : ০৫ মে ২০১৬, ১৪:৪৯
ভারতে দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার ২০১৬ জিতেছে ‘ঘ্রাণ-দ্য স্মেল’ ছবিটি। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুদান থেকে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন কামরুল আহসান লেনিন। 
 
২০১৬ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়েছে দিল্লির তিভোলি গ্র্যান্ড হোটেল ও রিসোর্টে । পরিচালক জানিয়েছেন, এটি খুবই আনন্দের বিষয় আমার জন্য। কাজটির পিছনে যারা জড়িত ছিলেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
 
এই চলচ্চিত্র প্রযোজনা করেছেন এস এম কামরুল আহসান। ছবিতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, সাবেরি আলম, ফজলুর রহমান বাবু সহ আরও অনেকে।