আবারো এক ফ্রেমেবন্দী হলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান এবং অমিতাভ বচ্চনের নাতনী নব্য নাবেলি। এই দুই কিশোর-কিশোরী ইংল্যান্ডে একই স্কুলে লেখাপড়া করছে। তাদের স্কুলের শেষ দিন উদযাপনের দিন ইনস্টাগ্রামে আরিয়ানের সাথে একত্রে ছবি পোস্ট করে নব্য। আর তা নিয়েই মাতামাতি শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নব্য নাবেলির ভেরি ফাইড কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। তবে ধারণা করা হচ্ছে ছবিটি যে অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে তা নব্য ব্যবহার করে। নব্য এদিন তার অন্য ক্লাসমেটদের সাথে তোলা ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করে।

