ছিনতাইকারীর হামলায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত

আপডেট : ০৫ মে ২০১৬, ১৪:৩১
 
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীদের হামলায় তৈরি পোশাক কারখানার একজন প্রকৌশলী নিহত হয়েছেন। তার নাম কাজী আতিকুর রহমান (৩০)। তিনি অনন্ত গ্রুপের তৈরি পোশাক কারখানার টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন। ঐ প্রতিষ্ঠানে তিনি নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করতেন। 
 
বুধবার রাত ১০টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরে এস এ পরিহবনের অফিসের সামনের আতিকুর রহমান ছিনকতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৮ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে গেছে। 
 
পারিবারিক ‍সূত্রে জানায়, নিহত আতিকুর রহমান ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকার ২০৭/ ১ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। চলতি মাসে দক্ষিণখানের ফায়েদাবাদ এলাকায় একটি বাসা ভাড়া করেন তিনি। তার অফিস উত্তরার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে। গতকাল রাত ১০টার দিকে নতুন বাসা দেখে ৭৬ নম্বর সেক্টরে আসছিলেন। ৬ নম্বর সড়কে বিমানবন্দর সামনের সড়কে এসকে পরিবহনের কাউন্টারের সামনে পাঁচ-ছয় ছিনতাইকারী তার গতিরোধ করে। ছিনতাইকারীদের সঙ্গে তার ধ্বস্তাধ্বস্তি হয়। এতে আতিকুর রহমান রিকশা থেকে পড়ে যান। ছিনতাইকারী তার মানিব্যাগ ও মোবাইল সেট নিয়ে চলে যায।
 
এদিকে উত্তরা পূর্ব থানার ওসি আবু বক্কর মিয়া জানিয়েছেন, অজ্ঞাত ব্যাক্তিদের সাথে ধ্বস্তাধ্বস্তিতে রিকশা থেকে পড়ে গিয়ে আতিকুর রহমান মারা গেছেন। তবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন কিনা সে বিষয়টি নিশ্চিত করেননি ওসি।