‘সমুদ্র পরিবহন অধিদফতর’ এখন ‘নৌ পরিবহন অধিদফতর’

আপডেট : ০৫ মে ২০১৬, ১৩:০২
 
‘সমুদ্র পরিবহন অধিদফতরের’ নাম পরিবর্তন করে ‘নৌ পরিবহন অধিদফর’ করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক উন্নয়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নৌ মন্ত্রণালয় নাম পরিবর্তনের এই আদেশ জারি করেছে। অবশ্য নৌ মন্ত্রণালয়ের অধীন এই অধিদফতরের ইংরেজি নাম আগের মতেই ‘ডিপার্টমেন্ট অফ শিপিং’ থাকছে।
 
আর এই অধিদফতরের অধীন নৌ বাণিজ্য অধিদফতর (Mercantile Marine Department) এর বাংলা ও ইংরেজি নামও বদলে গেছে। সরকারের এই দফতর এখন থেকে ইংরেজিতে Mercantile Marine Office এবং বাংলায় ‘নৌ বাণিজ্য দফতর’ নামে পরিচিত হবে।