জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদন্ড বহাল রাখায় আনন্দ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নিজামীর রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।
IMG0
রায় ঘোষণার পরপরই শাহবাগে উচ্ছ্বাস প্রকাশ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এরপরই তারা আনন্দ মিছিল বের করেন। এসময় তারা জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।
