মালিবাগে অবৈধ মশার কয়েল জব্দ

আপডেট : ০৫ মে ২০১৬, ১৫:১২
 
রাজধানীর মালিবাগে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন মশার কয়েল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা জেলা প্রশাসন, ৫ এপিবিএন ও বিএসটি আই এর যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
 
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, রাজধানীর মালিবাগের ফ্রেন্ডস ট্রেড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ বিএসটি আই এর অনুমোদনহীনভাবে ক্ষতিকারক মশার কয়েল আমাদানী ও বাজারজাত করে আসছিল। অভিযান পরিচালনায় অভিযোগ হাতেনাতে প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিক সুয়েল পারভেজকে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। প্রায় এক লাখ টাকার অনূমোদনহীন মশার কয়েল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। 
 
৫ এপিবিএন এর এএস পি সাইদুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ, তথ্য ও প্রস্তুতি সাপেক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। আগামীতে ভেজাল বিরোধী অভিযান জোরদার হবে। অভিযানে উপস্থিত ছিলেন বি এস টি আই এর ফিল্ড অফিসার রেবেকা সুলতানা।