কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে তেভেজ

আপডেট : ০৫ মে ২০১৬, ১৫:৫৭
লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী কোপা আমেরিকা টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রাথমিক দলে জায়গা পেয়েছেন কার্লোস তেভেজ। বর্তমান কোচ জেরাডো মার্টিনোর কাছে উপেক্ষিতই ছিলেন বোকা জুনিয়র্সের ফরোয়ার্ড।
 
গত বছর অক্টোবরে প্যারাগুয়ের বিপক্ষে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ খেলার পর থেকে দেশের হয়ে আর খেলা হয়নি ৩২ বছর বয়সী তেভেজের।
 
মার্টিনোর প্রাথমিক দলে সে অর্থে কোনো বিস্ময় নেই। যথারীতি বার্সেলোনার লিওনেল মেসি, হাভিয়ের মাসচেরানো, ম্যানচেস্টার সিটির সের্হিও আগুয়েরো ও নিকোলাস ওতামেন্দি, নাপোলির গনসালো হিগুয়াইন আছেন। আছেন ইউভেন্তুসের তরুণ ফরোয়ার্ড পাওলো দিবালাও।
 
এমনকি চীনের ঘরোয়া লিগে খেলা এসেকিয়েল লাভেস্সিও আক্রমণভাগে রেখেছেন আর্জেন্টিনার কোচ।