স্বাধীনতা কাপের ফাইনালে দুই আবাহনী

আপডেট : ০৫ মে ২০১৬, ১৬:৪২
কেএফসি স্বাধীনতা কাপের ফাইনালে পৌঁছেছে চট্টগ্রাম আবহনী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পেনাল্টি শ্যুট-আউটে শেখ রাসেলকে ৪-২ গোলে পরাজিত করে।
 
শনিবার শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে ঢাকা আবাহনীর ও চট্টগ্রাম আবাহনী।
 
এদিন পেনাল্টি শ্যুটআউটে শেখ রাসেলের ফিকরু টেফেরা, ভ্যালেরি নাহায়ো, গোল করলেও মিস করেন মিথুন চৌধুরী ও শাহেদুল আলম। চট্টগ্রাম আবাহনীর তারেক আল জানাবি, অ্যালিসন উডোকা, লিওনেল প্রিউক্স ও জাহিদ হোসেন লক্ষ্যভেদ করলে ফাইনালে চলে যায় চট্টগ্রাম আবাহনী।
 
গত সেপ্টেম্বরে শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপের শিরোপা জেতার পর এবারই ঘরোয়া কোনও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছাল চট্টগ্রাম আবাহনী।