বিশ্ব ফুটবলে আরো একধাপ পেছালো বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ১৭৮ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। তবে রেটিং পয়েন্টে কোনো পরিবর্তন নেই। আগের মতোই এখনও বাংলাদেশের পয়েন্ট ৮৭। যথারীতি শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৫৩২। ১৩৬৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেলজিয়াম। তিন নম্বরে থাকা চিলির সংগ্রহ ১৩৫৩।
১৬ রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে চিলিয়ানদের ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে কলম্বিয়া। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আগের পঞ্চম স্থানেই। রেটিং পয়েন্ট ১৩০৯। ছয়ে থাকা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ঠিক উপরেই অবস্থান করছে স্পেন। অাট নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
অন্যান্য পরাশক্তিদের মধ্যে ইতালি (১৫তম), নেদারল্যান্ডস (১৭), ২০১৬ ফ্রান্স (২১), ওয়েলস (২৪), পোল্যান্ড (২৭), ২ রাশিয়া (২৮) ও জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেনের নাম ৩৬ নম্বরে শোভা পাচ্ছে।
