বার্সাতেই থাকছেন স্টেগান

আপডেট : ০৫ মে ২০১৬, ১৭:০৮
কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে বার্সা ছাড়তে পারেন তরুণ গোলরক্ষক টার স্টেগান। তবে সব গুজবে পানি ঢেলে দিলেন ২৪ বছর বয়সী এ জার্মান তারকা।
তিনি বলেন, ক্যাম্প ন্যুতে বেশ সুখে আছেন এবং দলে নিজের জায়গা ধরে রাখতে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
 
সম্প্রতি গুঞ্জন ওঠে, দলবদলের বাজারে বাধ্য হয়েই ক্লাব ছাড়তে পারে স্টেগেন, যদি না দলে নিয়মিত হওয়ার জন্য বার্সা তাকে নিশ্চয়তা না দেয়। যেখানে লা লিগা ম্যাচে ক্লদিও ব্রাভো কোচ লুইস এনরিকের প্রথম পছন্দ।
 
লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির মতো ইংলিশ জায়ান্ট ক্লাবের আগ্রহের বিষয়টি বেশ আলোচিত হয়েছিল। যদিও গত মাসে এমন খবর প্রত্যাখ্যান করেন স্টেগান যেখানে বলা হয়েছিল, স্টেগানকে ইতিহাদ স্টেডিয়ামে ভাগিয়ে ‍আনার জন্য চুক্তি করতে যাচ্ছে ম্যানসিটি!
 
তবে সব শঙ্কা উড়িয়ে স্টেগান সাফ জানিয়ে দিলেন বার্সাতেই থাকছেন তিনি।